Posts

প্রথম পর্ব : নির্বাচনী প্রতীকের উৎপত্তি ও বৈশ্বিক সূচনা

Image
নির্বাচনী প্রতীক: ইতিহাস, প্রভাব ও ভবিষ্যৎ  প্রথম পর্ব :  নির্বাচনী প্রতীকের উৎপত্তি ও বৈশ্বিক সূচনা  নির্বাচনী প্রতীকের সংজ্ঞা ও উদ্দেশ্য নির্বাচনী প্রতীক হল এমন একটি চিহ্ন যা ভোটারকে প্রার্থীর পরিচয় সহজে চিহ্নিত করতে সাহায্য করে। এটি শুধু একটি দৃষ্টিনন্দন চিহ্ন নয়; এটি ভোটের প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও অংশগ্রহণমুখী করে। বিশেষত সেই অঞ্চলে যেখানে ভোটাররা পুরোপুরি সাক্ষর না, সেখানে প্রতীকের ভূমিকা অপরিসীম। প্রতীক দ্বারা ভোটার শুধু প্রার্থীর নাম মনে রাখার উপর নির্ভর করেন না। তারা একটি পরিচিত চিহ্ন দেখে নিশ্চিতভাবে ভোট দিতে পারেন। উদাহরণস্বরূপ, দক্ষিণ এশিয়ার গ্রামীণ এলাকায় প্রথম নির্বাচনে অনেক ভোটার প্রার্থীর নাম মনে রাখতে পারতেন না। তখন হাত, নৌকা, ধানের শীষের মতো সরল প্রতীক ব্যবহার শুরু হয়। এই পদ্ধতি ভোটারদের জন্য কার্যকর প্রমাণিত হয় এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। প্রতীকের উদ্দেশ্য একাধিক। ভোটারকে প্রার্থী সনাক্তে সহায়তা করা। নির্বাচনী অংশগ্রহণ বাড়ানো। রাজনৈতিক সচেতনতা ও দলীয় পরিচিতি বৃদ্ধি করা। গ্রামের জনগণকে নির্বাচনী প্রক্রিয়ায় সংযুক্ত করা। বিশেষত গ্রামীণ সমাজে প্রতীক ...

দ্বিতীয় পর্ব : ডঃ মুহাম্মদ ইউনুস পরবর্তী নতুন বাংলাদেশে বিনির্মাণে নতুন নেতৃত্বের সন্ধান

Image
জুলাই বিপ্লব পরবর্তী  বাংলাদেশের  নতুন নেতৃত্ব    দ্বিতীয়  পর্ব : ডঃ মুহাম্মদ ইউনুস পরবর্তী নতুন বাংলাদেশে বিনির্মাণে নতুন নেতৃত্বের সন্ধান  Reader’s Question: "আপনি কি মনে করেন, ভবিষ্যতের বাংলাদেশে টেকসই নেতৃত্ব গড়ে তোলা সম্ভব? হলে, কেমন নেতৃত্ব প্রয়োজন?" "একটি সুখী সমৃদ্ধশালী এবং  রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে  ভবিষ্যৎ নেতৃত্ব কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? " "আপনার মতে, আগামী দশকে বাংলাদেশের নেতৃত্বের আসল চ্যালেঞ্জ কী হবে—দুর্নীতি, জলবায়ু পরিবর্তন, নাকি তরুণদের অভিভাবকত্ব?" "জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে কেমন নেতৃত্ব প্রয়োজন?" "ইউনূস সরকারের সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় কে হতে পারে যোগ্য উত্তরসূরী?" 🇧🇩 পরিবর্তনের দোরগোড়ায় বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা, গণতান্ত্রিক আন্দোলন কিংবা অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই—সবকিছু মিলিয়ে এই দেশ যেন এক অবিরাম পরীক্ষার মাঠ। জুলাই অভ্যুত্থান বা আন্দোলনের পর আবারও প্রম...

প্রথম পর্ব : নোবেল শান্তি বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দেশ পুনর্গঠনের স্বপ্নীল যাত্রা

Image
জুলাই বিপ্লব পরবর্তী  বাংলাদেশের  নতুন নেতৃত্ব   প্রথম পর্ব : নোবেল শান্তি  বিজয়ী  ড. মুহাম্মদ  ইউনূসের দেশ পুনর্গঠনের স্বপ্নীল যাত্রা  Reader’s Question: “বাংলাদেশের যে সংস্কারগুলো রাজনৈতিক নেতাদের করার কথা ছিল, তা যখন তারা করতে ব্যর্থ হয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস  যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন সে ক্ষেত্রে তিনি সফল হবেন বলে আপনি মনে করেন? " "আপনি কি মনে করেন, ড. ইউনূসের অর্জনগুলোকে আমরা দেশের নীতি–কৌশলে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি?" "বাংলাদেশের চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম শেষে  তিনি কে বাংলাদেশের ইতিহাসে একজন সফল রাষ্ট্র সংস্কারক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন? " ভূমিকা  বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন এক অন্তহীন বৃত্ত—সংঘাত, প্রতিহিংসা, দুর্নীতি আর দলীয় আধিপত্যে ভরপুর। স্বাধীনতার পর থেকে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু নাগরিক জীবনের মৌলিক কাঠামোতে সেই প্রত্যাশিত পরিবর্তন আসেনি। জনগণের আস্থা হারিয়েছে রাজনীতি, ভেঙে পড়েছে গণতান্ত্রিক নীতি ও প্রতিষ্ঠান। এই প্রেক্ষাপটে উঠে এসেছে একটি ভিন্ন নাম—ডঃ মুহাম্মদ ইউনূ...

চতুর্থ পর্ব : দেশে দেশে পি আর পদ্ধতি নিয়ে বিতর্ক

"গণতন্ত্রের ধারা : পি আর পদ্ধতির বিশ্লেষণ " [চতুর্থ পর্ব  : দেশে দেশে পি আর পদ্ধতি নিয়ে বিতর্ক ] পাঠকের প্রশ্ন পি আর পদ্ধতি সব দেশে সফল হয়েছে কি? কোথায় এ পদ্ধতি  নিয়ে  বিতর্ক  হয়েছে? ভূমিকা পি আর পদ্ধতি হলো সকলের  মতামতের প্রতিফলনের  জন্য একটি শক্তিশালী ব্যবস্থা। তবে ইতিহাস দেখিয়েছে, প্রতিটি দেশেই এই পদ্ধতির  সফলতা সমান নয়। কোন কোন দেশে দেশে এটি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে  , জোট সরকার নিয়ে অচলাবস্থা তৈরি  হয়েছে এবং  বড় দলের উপরে  ছোট দলের আধিপত্য সৃষ্টি করেছে। এখানে উদাহরণ হিসেবে  ইসরাইল, ইতালি এবং শ্রীলঙ্কার কথা বলা যায়।  ইসরাইল: ছোট দলের আধিপত্য ও জোট সরকারের চ্যালেঞ্জ ইসরাইলে পুরো দেশকে একটি আসন হিসেবে গন্য করা হয় এবং  প্রতিটি রাজনৈতিক দল যে ভোট পায়, সে অনুপাতে সংসদে আসন নির্ধারিত হয়। যার ফলে সংসদে অনেক ছোট দল প্রবেশ করে।ছোট দলগুলো তখন বড় দল গুলোর সাথে দর কষাকষিতে লিপ্ত হয়  এবং প্রায়ই সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার তথা  সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়।...

ষষ্ঠ পর্ব: ৯০ এর গণআন্দোলন পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার সফলতা ও ব্যর্থতা (১৯৯১–২০০৮)

Image
  বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া  বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এক অদ্ভুত কাব্য। এতে যেমন রক্তক্ষয়ী সংগ্রাম ও আশা–আকাঙ্ক্ষা আছে, তেমনি আছে হতাশার অন্ধকার, ষড়যন্ত্রের ছায়া ও বিভাজনের ক্ষতচিহ্ন। স্বাধীনতার দুই দশক পেরিয়ে, ১৯৯০-এর শেষপ্রান্তে যখন জনগণ এরশাদবিরোধী আন্দোলনে জেগে উঠল, তখন সবার কণ্ঠেই ধ্বনিত হচ্ছিল—“গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই, ন্যায় চাই।” এরশাদ পতন ও তিন দলের ঐক্য    ৬ ডিসেম্বর , ১৯৯০  কনকনে শীত —ঢাকার রাজপথ যেন জনসমুদ্র। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে গ্রামবাংলার মাটিও কেঁপে উঠেছিল। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ প্রধান দলগুলো ইতিহাসের প্রয়োজনে প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হলো। সামরিক শাসকের পতন ঘটিয়ে দেশকে আবার বেসামরিক গণতন্ত্রের পথে আনার জন্য এ ছিল যুগান্তকারী পদক্ষেপ। এরশাদের পতন শুধু একজন শাসকের বিদায় ছিল না—এ ছিল দীর্ঘদিনের দমন-নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের জয়োল্লাস।  তিন দলের মনোনীত প্রার্থী  প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী সরকারের প্রধান করে  নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে উপদেষ্ট...

পঞ্চম পর্ব: স্বাধীনতা উত্তর বাংলাদেশ

Image
সংসদে ভাষণ দানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭২ রাষ্ট্রগঠন ও সংবিধান ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে একটি নতুন  রাষ্ট্রের জন্ম হলো—বাংলাদেশ। কিন্তু  বিজয়ের সঙ্গে সঙ্গেই চলে আসলো  হাজারো জটিল প্রশ্ন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের   রাষ্ট্রের কাঠামো কেমন হবে ? কেমন হবে প্রশাসন, অর্থনীতি, বিচারব্যবস্থা? কীভাবে পুনর্বাসন করা হবে এক কোটি শরণার্থী ও অগণিত যুদ্ধাহত মানুষকে? জাতির পিতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে এই বিশাল চ্যালেঞ্জের দায়িত্ব কাঁধে নিলেন। তিনি বুঝতে পারছিলেন—রাষ্ট্রকে দাঁড় করাতে হলে সবার আগে প্রয়োজন একটি  সংবিধান, যেখানে স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ থাকবে। ১৯৭২ সালের জানুয়ারিতে গঠিত হলো সংবিধান প্রণয়ন কমিটি। ড. কামাল হোসেনের নেতৃত্বে মাত্র ১১ মাসের মধ্যেই প্রণীত হলো বাংলাদেশের সংবিধান। ১৯৭২ সালের ৪ নভেম্বর জাতীয় সংসদে গৃহীত  হয় এবং ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয় ।এই সংবিধানকে আজও গণতান্ত্রিক ও প্রগতিশীলতার অন্যতম সেরা দলিল যা ম্যাগনাকার্টা নামে  গণ্য করা হয়। জাতীয়তাবাদ, গণতন্...

চতুর্থ পর্ব: স্বাধীনতা আন্দোলন

Image
জনসভায় ভাষণ দানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ভূমিকা বাংলার ইতিহাস যেন বহতা নদীর স্রোতের মতো—কখনো শান্ত, কখনো উত্তাল, আবার কখনো ভাঙাগড়ার খেলায় মেতে ওঠা নতুন দিগন্তের মতো। এই ভূখণ্ডের মানুষ বারবার বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, আর সেই বঞ্চনা থেকেই তাদের ভেতরে জন্ম নিয়েছে এক অগ্নিশিখা—স্বাধীনতার আকাঙ্ক্ষা। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, প্রতিটি পদক্ষেপ ছিল বাঙালি জাতির আত্মপরিচয়ের  সংগ্রাম, অধিকার আদায়ের লড়াই, আর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের অবিচল অগ্রযাত্রা। ১৯০৫ বঙ্গভঙ্গ ও আন্দোলন: বিভক্তির আগুনে ঐক্যের জন্ম ১৯০৫ সালের ১৬ অক্টোবর, লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে বিভক্ত করার ঘোষণা দেন—পূর্ববঙ্গ ও আসাম একটি প্রদেশ, আর পশ্চিমবঙ্গ আলাদা প্রদেশ। মুখে বলা হয়েছিল প্রশাসনিক সুবিধার জন্য, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ভিন্ন—বাঙালির জাতীয়তাবাদী চেতনা দমন করা। কিন্তু ব্রিটিশরা ভেবেছিল এক, হয়েছে আরেক। বিভক্ত বাংলার মাটিতে আন্দোলনের আগুন জ্বলে উঠল। কলকাতার রাস্তায়, ঢাকা ও চট্টগ্রামের আড্ডায়, মফস্বলের চায়ের দোকানে—সর্বত্র উচ্চারিত হতে লাগল প্রতিবাদের ঝড় । ‘স্ব...