Posts

Showing posts with the label সামরিক শাসন

পঞ্চম পর্ব: স্বাধীনতা উত্তর বাংলাদেশ

Image
সংসদে ভাষণ দানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭২ রাষ্ট্রগঠন ও সংবিধান ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে একটি নতুন  রাষ্ট্রের জন্ম হলো—বাংলাদেশ। কিন্তু  বিজয়ের সঙ্গে সঙ্গেই চলে আসলো  হাজারো জটিল প্রশ্ন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের   রাষ্ট্রের কাঠামো কেমন হবে ? কেমন হবে প্রশাসন, অর্থনীতি, বিচারব্যবস্থা? কীভাবে পুনর্বাসন করা হবে এক কোটি শরণার্থী ও অগণিত যুদ্ধাহত মানুষকে? জাতির পিতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে এই বিশাল চ্যালেঞ্জের দায়িত্ব কাঁধে নিলেন। তিনি বুঝতে পারছিলেন—রাষ্ট্রকে দাঁড় করাতে হলে সবার আগে প্রয়োজন একটি  সংবিধান, যেখানে স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ থাকবে। ১৯৭২ সালের জানুয়ারিতে গঠিত হলো সংবিধান প্রণয়ন কমিটি। ড. কামাল হোসেনের নেতৃত্বে মাত্র ১১ মাসের মধ্যেই প্রণীত হলো বাংলাদেশের সংবিধান। ১৯৭২ সালের ৪ নভেম্বর জাতীয় সংসদে গৃহীত  হয় এবং ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয় ।এই সংবিধানকে আজও গণতান্ত্রিক ও প্রগতিশীলতার অন্যতম সেরা দলিল যা ম্যাগনাকার্টা নামে  গণ্য করা হয়। জাতীয়তাবাদ, গণতন্...

দ্বিতীয় পর্ব : ইন্দোনেশিয়া: উপনিবেশবাদ থেকে সামরিক শাসন এবং গণতন্ত্রে উত্তরণ

ভূমিকা দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপমালা ইন্দোনেশিয়া — এক অনন্য সৌন্দর্যের দেশ। নীল সমুদ্র, সবুজ অরণ্য, আগ্নেয়গিরির অগ্নিবাণী আর সুগন্ধি মসলার ঘ্রাণে ভরপুর এই দেশটি পৃথিবীর অন্যতম সম্পদশালী ভূখণ্ড। ভৌগোলিকভাবে এটি ছিল বাণিজ্যপথের সংযোগকেন্দ্র। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অবস্থান ইন্দোনেশিয়াকে প্রাচীনকাল থেকেই করে তুলেছিল বিশ্বের চোখে লোভনীয়। কিন্তু প্রকৃতির এই অফুরন্ত দানই দেশটিকে এনে দেয় শৃঙ্খল—উপনিবেশের শৃঙ্খল। শত শত বছর ধরে ইউরোপীয় পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ এবং অবশেষে জাপানি দখলদাররা এই দ্বীপমালার বুকে নিজেদের কর্তৃত্ব কায়েম করে। আর সেখান থেকেই শুরু হয় ইন্দোনেশিয়ার দীর্ঘ সংগ্রাম—একটি জাতির বেঁচে থাকার সংগ্রাম। উপনিবেশের শৃঙ্খল: কেন ইন্দোনেশিয়া বিদেশী শক্তির হাতে পতিত হলো? ১৫ শতকের শেষভাগে ইউরোপীয় অভিযাত্রীরা যখন পূর্বমুখী নৌপথ আবিষ্কার শুরু করে, তখন তারা আবিষ্কার করল এক ‘সুগন্ধি স্বর্গ’। জাভা, সুমাত্রা, মালুকু দ্বীপপুঞ্জ—এসব অঞ্চল থেকে উৎপাদিত লবঙ্গ, জায়ফল, দারুচিনি, গোলমরিচ শুধু ইউরোপ নয়, সমগ্র বিশ্বের অর্থনীতিকে মোহিত করেছিল। এই সম্পদের টানে প্রথম আসে পর্তুগি...