নোবেল সাহিত্য বিজয়ী লাসলো ক্রাসনাহরকাই: ধ্বংসের ভেতরেও শিল্পের অফুরন্ত শক্তি
পাঠকের প্রশ্ন “শিল্প কি শিধুই সৌন্দর্যের প্রকাশ, নাকি ধ্বংসের মাঝেও মানুষের আত্মাকে বাঁচিয়ে রাখার এক অফুরন্ত উৎস ?” এই প্রশ্নের উত্তর যেন জীবন্ত হয়ে উঠেছে হাঙ্গেরির প্রখ্যাত লেখক লাসলো ক্রাসনাহরকাই-এর লেখনীতে — যিনি ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন। জন্ম, শিক্ষা ও সাহিত্যজীবনের সূচনা তরুন লেখক --লাসলো ক্রাসনাহরকাইর লাসলো ক্রাসনাহরকাইর জন্ম ৫ জানুয়ারি, ১৯৫৪ সালে, হাঙ্গেরির জুলায় শহরে। ১৯৭২ সালে ল্যাটিন বিষয়ে উচ্চ মাধ্যমিক সম্পন্ন। জোশেফ অ্যাটিলা বিশ্ববিদ্যালয়ে আইন পড়াশোনা শুরু, পরে এলটিই বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়ে ১৯৭৮ সাল পর্যন্ত পড়াশোনা চালান।পরবর্তীতে তিনি সাহিত্যেে উচ্চশিক্ষা নেন। তাঁর শৈশব ও শিক্ষাজীবন তার সাহিত্যধারায় গভীর দার্শনিক চিন্তাভাবনা ও বিষণ্ণতামূলক বিশ্লেষণকে প্রভাবিত করেছে। সত্তরের দশকের শেষ দিকে তিনি লেখালেখি শুরু করেন, কিন্তু ১৯৮৫ সালে প্রকাশিত প্রথম উপন্যাস “Sátántangó” (সাতান্তাঙ্গো) থেকে সাহিত্য জীবন শুরু।প্রকাশের ...